1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জের ভুলতায় অগ্নিকাণ্ডে ১৫ দোকান ও ২ বসতঘর পুড়ে ছাই - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

রূপগঞ্জের ভুলতায় অগ্নিকাণ্ডে ১৫ দোকান ও ২ বসতঘর পুড়ে ছাই

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় টিনশেডের একটি ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৫টি দোকান ও দুটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর রাত সোয়া তিনটার দিকে উপজেলার ভুলতা এলাকায় নূরম্যানসন মার্কেটের পেছনে পারভেজের মালিকানাধীন টিনশেড ফার্নিচার মার্কেট সংলগ্ন বাচ্চু মিয়ার ভাঙারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে আড়াইহাজার ও কাঞ্চন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল আলম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের সর্বস্ব হারিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট