1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রাজীবের হরতাল বিরোধী র‍্যালী - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দুবাই প্রবাসী অপহরণ: ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে বোমা বিষ্ফোরন রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত সোনারগাঁয়ে পুলিশের মামলায় আসামি আওয়ামীলীগের ৪৮, গ্রেপ্তার ৫ মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজীবের হরতাল বিরোধী র‍্যালী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীব এর নেতৃত্বে মঙ্গলবার নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ডাকা হরতালের প্রতিবাদে বিশাল মোটর র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালীটি এস. আলম রাজীব এর জামতলাস্থ বাসভবন থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে, নিতাইগঞ্জ সিটি কর্পোরেশন চত্বর ঘুরে বালুরমাঠে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

এছাড়া, এস. আলম রাজীব এর নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সহ-সভাপতি এস. আলম সাইদুল, সাবেক ছাত্রদল নেতা হানিফ নাঈম নিপুন, নারায়ণগঞ্জ জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, সদস্য সচিব সায়েম মোহাম্মদ, মহানগর সাইবার ইউজার দলের আহবায়ক গোলাম মোর্শেদ সজল, সদস্য সচিব মো. সিয়াম, ফতুল্লা থানা কমিটির আহবায়ক মো. স্বপন, ১১নং ওয়ার্ডের প্রচার সম্পাদক নূর আলম সিদ্দিকী অভি, ১৩নং ওয়ার্ডের সভাপতি মো. রিফাত চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মেহেদী সহ বিভিন্ন ওয়ার্ড ও থানা ছাত্রদল, যুবদল, জাসাস ও সাইবার ইউজার দলের নেতৃবৃন্দ।

র‍্যালী শেষে এস. আলম রাজীব সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আওয়ামী সন্ত্রাস এবং সন্ত্রাসী শামীম ওসমানের দালালদেরকে কোনোভাবেই নারায়ণগঞ্জের মাটিতে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, কতিপয় বিএনপি নামধারী নেতাদের উদ্দেশ্যে আমি বলি, এখনো সময় আছে সোজা হয়ে যান। ওসমানদের দোসরদের পুনঃবাসন করার কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট