1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রোজা ভাঙিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দুবাই প্রবাসী অপহরণ: ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে বোমা বিষ্ফোরন রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত সোনারগাঁয়ে পুলিশের মামলায় আসামি আওয়ামীলীগের ৪৮, গ্রেপ্তার ৫ মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার

রোজা ভাঙিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসামিকে ক্রসফায়ার দেওয়া হবে বলে প্রথমে আসামির স্ত্রীকে ভয় দেখানো হতো। এরপর ক্রসফায়ার থেকে মুক্তি দেওয়ার শর্ত হিসেবে সামনে প্রস্তাব রাখত শারীরিক সম্পর্কের। স্বামীকে বাঁচাতে র‌্যাব কর্মকর্তার সঙ্গে করতে হতো মিলন। এভাবে ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে এক নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে আলেপ উদ্দিন নামে তৎকালীন র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে। এই নারীর স্বামীকে আটকে রেখে বারবার সেই নারীকে ধর্ষন করে আলেপ উদ্দীন।

অভিযোগ উঠার পর থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সম্পর্কিত আলজাজিরার সাংবাদিক মউদুদ সুজনের একটি পোস্ট শেয়ার করেছেন।

সেই পোস্টে মউদুদ সুজন ফেসবুকে লিখেছেন, ‘গুম হওয়া স্বামী বলছেন পবিত্র শবে কদরের দিন রোজা ভাঙিয়ে ধর্ষন করা হয় তার স্ত্রীকে। এর আগেও প্রায় তিনবার ধর্ষন করা হয়েছে স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে। শেষবার ধর্ষনের পর স্ত্রীর মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পরে মৃত্যুবরন করেন।’

সেই পোস্টে ধর্ষকের নাম জানিয়ে লিখা হয়, ‘ধর্ষক র‍্যাবের একজন উর্ধতন কর্মকর্তা, নাম আলেপ। স্বামী সবকিছু হারিয়ে যখন আলেপকে বারবার ফোন দিতে থাকে আলেপ রিপ্লাইয়ে জানান, ‘‘বন্দি মেয়ে বা বন্দি পুরুষদের স্ত্রীদের সাথে এমন আচরণ এখানে অলিখিতভাবে স্বীকৃত ’’……..।’

মউদুদ সুজন সেই র‌্যাব কর্মকর্তার বিচার চেয়ে লিখেন, ‘মানুষ কতটা নিচুতে নামলে নিজের মা/ স্ত্রী/মেয়ে থাকা সত্ত্বেও একজন বন্দির স্ত্রীকে এমনভাবে ট্রিট করে! এই র‍্যাব কর্মকর্তা আলেপের বিচার সবার আগে হওয়া উচিত। (সূত্র:ইত্তেফাক)

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট