যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলায় জড়িত থাকার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রহমান ওরফে শ্যামল মৃধা (৩৫) গ্রেপ্তার হয়েছেন। তিনি ২৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গ্রেপ্তারকৃত শ্যামল মৃধা বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ি এলাকার মৃত শাহাদাত হোসেন মৃধার ছেলে।
পুলিশ জানায়, শ্যামল মৃধাকে গত বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১১(৯)২৪ নং মামলায় ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) রাতে নবীগঞ্জ বাগবাড়ি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গত ৫ সেপ্টেম্বর বেপারীপাড়া এলাকার মোক্তার হোসেনের ছেলে জহিরুল ইসলাম বন্দর থানায় মামলা দায়ের করেন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত