1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সীমালঙ্ঘন করলে দলীয় সিদ্ধান্ত শীঘ্রই দেখতে পাবেন: মামুন মাহমুদ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দুবাই প্রবাসী অপহরণ: ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে বোমা বিষ্ফোরন রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত সোনারগাঁয়ে পুলিশের মামলায় আসামি আওয়ামীলীগের ৪৮, গ্রেপ্তার ৫ মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার

সীমালঙ্ঘন করলে দলীয় সিদ্ধান্ত শীঘ্রই দেখতে পাবেন: মামুন মাহমুদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ বলেছেন, আমরা লক্ষ্য করেছি, এখানে অনেকগুলো সংগঠন রয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ কমিটি নেই। যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বেশ কয়েকটি সংগঠন দীর্ঘদিন আহ্বায়ক কমিটির মধ্যে সীমাবদ্ধ রয়েছে। ছাত্রদলের কমিটি ভেঙে দেওয়া হলেও এখনো নতুন কমিটি গঠন করা হয়নি, কেন হয়নি তা জানা নেই।

রবিবার (৯ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সাথে জেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রসঙ্গে তিনি বলেন, যারা ছাত্রদল করতে চায়, তারা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদেরও জানাবেন কেন দেরি হচ্ছে। প্রয়োজনে আমরা কথা বলবো।

তিনি আরও বলেন, বহু সংগঠন মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এসব সংগঠন কীভাবে পুনর্গঠন করা যায়, তা নিয়ে ভাবতে হবে। তবে আমি বলছি না যে, পুরনোরা সরে যাবেন। আপনাদের আন্দোলন-সংগ্রামের ভূমিকা রয়েছে। আপনারাই থাকবেন, নেতৃত্ব দেবেন, কিন্তু নতুনদের জন্যও সুযোগ তৈরি করতে হবে। সভায় দাবি করা হয়েছে জেলা কমিটিতে সবাইকে মূল্যায়ন করতে হবে। প্রত্যেককে তাদের নিজ নিজ সংগঠনে মূল্যায়ন করা হবে। যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সংশ্লিষ্ট কমিটিগুলোতে যথাযথভাবে জায়গা দিতে হবে।

তিনি আরও বলেন, মূল্যায়ন আরেকটা হচ্ছে আর্থিক মূল্যায়ন, অর্থনৈতিক মূল্যায়ন। বৈধভাবে ব্যবসা করার সবার অধিকার রয়েছে। করতে গিয়ে যদি সীমালঙ্ঘন করে ফেলে সে বিষয়ে যার যার সাংগঠনিক সিদ্ধান্ত শীঘ্রই দেখতে পাবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক হিসেবে মাসুকুল ইসলাম রাজিব, শরীফ আহম্মেদ টুটুল, জেলা যুব দলের সভাপতি সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনিসহ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট