1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জেলা কৃষকদলে শাহীন আহ্বায়ক, সদস্য সচিব আলম - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দুবাই প্রবাসী অপহরণ: ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে বোমা বিষ্ফোরন রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত সোনারগাঁয়ে পুলিশের মামলায় আসামি আওয়ামীলীগের ৪৮, গ্রেপ্তার ৫ মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার

জেলা কৃষকদলে শাহীন আহ্বায়ক, সদস্য সচিব আলম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নারায়ণগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে ডা মো. শাহীন মিয়া আহ্বায়ক এবং মো. আলম মিয়া সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন। বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকদল আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন দিয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অনুমোদন দেওয়া হয়।

নতুন দায়িত্ব পাওয়ার পর ডা. মো. শাহীন মিয়া প্রতিক্রিয়ায় বলেন, আমি প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি। তারা আমাকে যোগ্য মনে করে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের শীর্ষ নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন। বিশেষ করে দ্বিতীয়বারের মতো আহ্বায়ক মনোনীত করায় আমি আরও দায়িত্বশীল হয়ে কাজ করতে চাই।

এদিকে, নবনির্বাচিত সদস্য সচিব মো. আলম মিয়া বলেন, এর আগে আমি নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। এবার সদস্য সচিবের পদে আমাকে মূল্যায়ন করায় কেন্দ্রীয় কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

নবগঠিত কমিটির নেতারা জানিয়েছেন, কৃষকদের অধিকার রক্ষা ও সংগঠনকে আরও শক্তিশালী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট