1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
গুড়িয়ে দেওয়া হলো শামীম ওসমানের দাদার বাড়ি “বায়তুল আমান” - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
দুবাই প্রবাসী অপহরণ: ফতুল্লার ওসিকে শোকজ ফতুল্লায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে বোমা বিষ্ফোরন রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত সোনারগাঁয়ে পুলিশের মামলায় আসামি আওয়ামীলীগের ৪৮, গ্রেপ্তার ৫ মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার

গুড়িয়ে দেওয়া হলো শামীম ওসমানের দাদার বাড়ি “বায়তুল আমান”

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আওয়ামী লীগের স্মৃতিবিজড়িত নারায়ণগঞ্জ শহরের ‘বায়তুল আমান’ ভবনটি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে৷ নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলীর মালিকানাধীন এ ভবনটিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন একাধিক সভা অনুষ্ঠিত হয়৷

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে শহরের মিশনপাড়া এলাকা থেকে মহানগর বিএনপির একটি মিছিল বের হয়৷ মিছিলটিতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু৷

মিছিলটি শহরের চাষাঢ়ায় বায়তুল আমানের সামনে এসে পৌঁছালে শুরুতে বড় আকারের হাতুড়ি দিয়ে ভবনটির দেয়াল ভাঙতে শুরু করেন লোকজন৷ পরে একটি বুলডোজার দিয়ে ভবনটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়৷ ভবনটির ভেতরের একটি অংশে আগুনও দেওয়া হয়৷

রাত সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভবনটি ভাঙার কার্যক্রম অব্যাহত ছিল৷ বাইরে বিএনপি নেতা-কর্মী ও উৎসুক জনতার উল্লাসও দেখা যায়৷

ঘটনাস্থলে থাকা বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপু সাংবাদিকদের বলেন, “খুনি হাসিনা ও তার ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা বছরের পর বছর মানুষের উপর জুলুম-নির্যাতন চালিয়েছে৷ শামীম ওসমান ও তার সন্ত্রাসী বাহিনী অসংখ্য গুম, খুন করেছে৷ ওসমান বাহিনীর প্রতি মানুষের যে ক্ষোভ তা এই ভবনটি ভাঙার মধ্য দিয়ে সেই ক্ষোভের বহিপ্রকাশ ঘটেছে৷”

এর আগে দুপুর বারোটার দিকে নারায়ণগঞ্জ জেলা আদালত, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের বেশ কয়েকটি ম্যুরাল ও ভাস্কর্য ভাঙচুর করেন বিএনপিপন্থী আইনজীবীরা৷ এ সময়ও নেতৃত্বে ছিলেন বিএনপির ওই দুই নেতা৷

দুপুরেই ঘোষণা দেওয়া হয় সন্ধ্যার পর বায়তুল আমান ভবনটিও ভেঙে ফেলার৷

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট