1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্র শিবিরের বর্ণাঢ্য র‍্যালি - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে বোমা বিষ্ফোরন রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত সোনারগাঁয়ে পুলিশের মামলায় আসামি আওয়ামীলীগের ৪৮, গ্রেপ্তার ৫ মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্র শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবির এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে র‍্যালিটি নারায়ণগঞ্জ শহরের খানপুর থেকে শুরু হয়ে প্রেসক্লাব হয়ে শহীদ মিনারে এসে শেষ হয়।

চাষাঢ়া শহীদ মিনারে র‍্যালি পরবর্তী বক্তব্যে ইসলামী ছাত্র শিবিরের নেতা মাওলানা সাইফুদ্দিন মনির বলেন, “আর কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার এদেশে মাথাচাড়া দিতে পারবে না। গুডবাই হাসিনা, গুডবাই ফ্যাসিস্ট।” তিনি আরও বলেন, “এদেশে ছাত্র শিবিরের একটি গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। জুলাই বিপ্লব ছাত্র শিবিরের রক্তের বিনিময়ে এসেছে। বর্তমান প্রজন্ম জানে কীভাবে স্বৈরাচারী সরকার পতন করতে হয়। যারা জুলুম ও লুটতরাজে ব্যস্ত আছেন, তাদেরও নতুন প্রজন্ম ছাড় দেবে না।”

এ সময় নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মো. ইসমাইল-এর সভাপতিত্বে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নেন সংগঠনের সেক্রেটারি অমিত হাসান, দপ্তর সম্পাদক আমজাদ হোসেন, অর্থ সম্পাদক রায়হান বিন রফিক, শিক্ষা সম্পাদক কামারুল ইসলাম, পাঠাগার সম্পাদক আল-হেলাল, মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাহিত্য সম্পাদক ওবায়দুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর শিবির সভাপতি হাফেজ মো. ইসমাইল বলেন, “আদর্শ সমাজ বিনির্মাণে বাংলাদেশ ছাত্র শিবির অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট