1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে খালেদা জিয়ার রোগমুক্তি ও কোকোর মৃত্যুবার্ষিকীতে দোয়া - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে বোমা বিষ্ফোরন রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত সোনারগাঁয়ে পুলিশের মামলায় আসামি আওয়ামীলীগের ৪৮, গ্রেপ্তার ৫ মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ

সোনারগাঁয়ে খালেদা জিয়ার রোগমুক্তি ও কোকোর মৃত্যুবার্ষিকীতে দোয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বাদ আছর কাঁচপুর ইউনিয়নের সোনাপুর ঈদগাহ মাঠে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের পাশাপাশি তোবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমেন খাঁন এবং সঞ্চালনা করেন কাঁচপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ফজল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজ্বী সেলিম হক।

দোয়া মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু। এছাড়া বিএনপি নেতা নূরুল হক, মাসউর, ইকবাল প্রধান, জুয়েল সরকার, কাজী লিটন, অপু, আলামিন, জাহাঙ্গীর, আমির, দ্বীন ইসলাম, হযরত আলীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা জাতির জন্য প্রয়োজন। এছাড়া আরাফাত রহমান কোকোর অবদান স্মরণ করে বক্তারা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।”

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত অতিথিদের মাঝে তোবারক বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট