1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শামীম ও সেলিম ওসমানের বিরুদ্ধে আরও ২ হত্যাচেষ্টার মামলা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে পুলিশের মামলায় আসামি আওয়ামীলীগের ৪৮, গ্রেপ্তার ৫ মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫

শামীম ও সেলিম ওসমানের বিরুদ্ধে আরও ২ হত্যাচেষ্টার মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আদালতের নির্দেশে পৃথক দুইটি হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সেলিম ওসমানসহ ৪৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাগুলো রুজু হয়েছে।

প্রথম মামলায় প্রধান আসামি করা হয়েছে শামীম ওসমানকে। ২০২৪ সালের ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ-বাংলা ব্যাংক এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগ আনা হয়। এতে শামীম ওসমান ও এবং তার ভাই সেলিম ওসমানের নির্দেশে এবং শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়ার নেতৃত্বে সশস্ত্র হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আলিফ নামে এক যুবক গুরুতর আহত হয়। মামলা নিতে থানা অস্বীকৃতি জানালে আলিফের বাবা আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশে গত ২১ জানুয়ারি মামলা রুজু হয়।

এ মামলায় শামীম ওসমানসহ এজাহারভুক্ত ৫৫ জন এবং ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।

দ্বিতীয় মামলায় প্রধান আসামি করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এ মামলায় সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রীজাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবুল আলম হানিফ, শামীম ওসমান, সেলিম ওসমানসহ ৬৫ জনকে এজাহারভুক্ত এবং ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত আসামি রয়েছেন। ২০২৪ সালের ১৮ জুলাই নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমন করার অভিযোগ আনা হয়েছে। মো. মিরাজ হোসেন নামের একজন আহত হয়ে মামলার আবেদন করেন। আদালতের নির্দেশে মামলাটি বৃহস্পতিবার রুজু করা হয়।

উভয় মামলায় সশস্ত্র হামলা, গুলিবর্ষণ, এবং দেশীয় অস্ত্র ব্যবহার করে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ আনা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর আলম বলেন, আদালতের নির্দেশে দুইটি মামলা রুজু হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট