1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ইসলামী ছাত্র আন্দোলন ফতুল্লা থানা শাখা কমিটির শপথ গ্রহণ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

ইসলামী ছাত্র আন্দোলন ফতুল্লা থানা শাখা কমিটির শপথ গ্রহণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা ও শপথ গ্রহণ অধিবেশন বুধবার সকাল ৮টায় আইএবি মিলনায়তন, পঞ্চবটিতে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ফতুল্লা থানা শাখার সভাপতি সাইদুল ইসলাম সিয়ামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিরাজ মোর্শেদের সঞ্চালনায় নবগঠিত কমিটি শপথ গ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে সাইদুল ইসলাম সিয়াম বলেন, “ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ১৯৯১ সালের ২৩শে আগস্ট। এটি প্রতিষ্ঠা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা আমীর মাওলানা সৈয়দ ফজলুল করীম (পীর সাহেব চরমোনাই রহ.), যিনি ছাত্র রাজনীতির বিপরীতে ন্যায়, ইনসাফ ও মানবতার মুক্তির লক্ষ্যে এই সংগঠন প্রতিষ্ঠা করেন।”

তিনি নবগঠিত কমিটিকে সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ধারণ করে দুর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান।

২০২৪ সেশনের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বশীলরা হলেন: সভাপতি সাইদুল ইসলাম সিয়াম, সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মিরাজ মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক তাশফি মাহমুদ সিয়াম, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ্ আল ইমরান, দাওয়াহ্ সম্পাদক রায়হান ইসলাম রানা, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক রায়হান সাগর, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ আশিক, অর্থ ও কল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম, কওমী মাদ্রাসা সম্পাদক আওলাদ হোসাইন, আলিয়া মাদ্রাসা সম্পাদক মাহমুদুল হাসান সরকার, কলেজ সম্পাদক সাদমান হোসাইন, স্কুল সম্পাদক আবু হানিফ সিকদার, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক ওলিউল্লাহ, কার্যনির্বাহী সদস্য মুহাম্মাদ নিশাদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট