1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে বোমা বিষ্ফোরন রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত সোনারগাঁয়ে পুলিশের মামলায় আসামি আওয়ামীলীগের ৪৮, গ্রেপ্তার ৫ মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ

জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। তারা নিজেদের সামষ্টিক সমস্যা নিয়ে আলোচনা করেন। পুলিশ সুপার উত্থাপিত সমস্যাগুলোর সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

দুপুর সাড়ে ১২ টায় পুলিশ সুপার কার্যালয়ে ডিসেম্বর মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। মামলা দ্রুত নিষ্পত্তির পাশাপাশি ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য এবং অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট