1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশন নির্বাচনে ভোট প্রার্থনায় বদু - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে পুলিশের মামলায় আসামি আওয়ামীলীগের ৪৮, গ্রেপ্তার ৫ মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫

বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশন নির্বাচনে ভোট প্রার্থনায় বদু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি পদ প্রার্থী আলহাজ্ব বদিউজ্জামান বদু বলেছেন, নারায়ণগঞ্জের হোসিয়ারী শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। নয়ামাটি, উকিলপাড়া ও দেওভোগ মার্কেটসহ হোসিয়ারী পল্লিগুলোতে আগের মত ঘমঘম করবে পাইকাররা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকারদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। যাতে তারা এখানে এসে সহজে ব্যবসা বাণিজ্য করতে পারে। আমি এ জন্য আপনাদের সকলের সমর্থন চাই।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুরে শহরের উকিলপাড়া এলাকায় পুরো প্যানেল নিয়ে প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি এবং তার পুরো প্যানেল হোসিয়ারী ব্যবসায়ীদের কাছে ভোট প্রার্থণা ও দোয়া করেন।
বদু আরও বলেন, পাইকাররা যখন এখানে আসে বহু পাইকার ছিনতাই ও মলমপার্টিসহ বিভিন্ন দুস্কৃতিকারিদের হাতে শিকার হয়ে স্বর্বস্ব হারান। এ কারণে বহু পাইকার আমাদের নারায়ণগঞ্জের আসা কমিয়ে দিয়েছে। যারফলে হোসিয়ারী ব্যবসায়ীদের বহু লোকসানের কবলেও পড়তে হয়েছে। আমরা এসব আর হতে দেবো না। শক্তহাতে ওই দুস্কৃতিকারিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা যদি নির্বাচিত হই, তাহলে আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যেমে পাইকারদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। যাতে এখানে এসে তারা স্বাচ্ছান্দ্যে তাদের পন্য ক্রয়-বিক্রয় করতে পারেন। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, দয়াকরে আমাদের পুরো প্যানেলকে বিজয়ী করে হোসিয়ারী শিল্পের উন্নতির জন্য কাজ করার সুযোগ করে দিন।
এসময় উপস্থিত ছিলেন, সাধারণ গ্রুপের পরিচালন পদ প্রার্থী আব্দুস সবুর খান সেন্টু মনির হোসেন খান, মো.দুলাল মল্লিক, আতাউর রহমান, মো.মিজানুর রহমান, আলহাজ্ব মো.মনির হোসেন, হাজী মো.শাহীন, মো.আব্দুল হাই, বৈদ্যনাথ পোদ্দার, মো.মাসুদুর রহমান, মো.পারভেজ মল্লিক ও এসোসিয়েট গ্রুপ থেকে সাঈদ আহমেদ স্বপন, মো.নাসির শেখ, মো.বিল্লাল হোসেন, অনিল বাবু, হিরু শেখ, নাসিম আহমেদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট