1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে বায়ুদূষণ রোধে অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত সোনারগাঁয়ে পুলিশের মামলায় আসামি আওয়ামীলীগের ৪৮, গ্রেপ্তার ৫ মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে

সোনারগাঁয়ে বায়ুদূষণ রোধে অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সোনারগাঁয়ে বায়ুদূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার তিনটি স্টিল মিলসে এ অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে মোট ৩ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব রেজাওয়ান-উল-ইসলাম। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের কর্মকর্তারা এই অভিযানে অংশ নেন।

স্টিল মিলসগুলো কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৩) ধারা লঙ্ঘন করেছিল। এ কারণে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা মোতাবেক তাদের জরিমানা করা হয়।

অভিযানে মুনতাহা স্টিল মিলস লিমিটেডকে ২ লক্ষ টাকা, সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলস ১ লক্ষ টাকা কে, রহিম স্টিল মিলস লিমিটেড ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ.এইচ.এম রাসেদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানাগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট