1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না'গঞ্জকে সন্ত্রাসের নগরীতে পরিনত করেছিল-এড.সাখাওয়াত - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

না’গঞ্জকে সন্ত্রাসের নগরীতে পরিনত করেছিল-এড.সাখাওয়াত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, ১৯৭৪ সালে রাশিয়া থেকে সারে ৭ কোটি কম্বল এসেছিলো। সেই কম্বল এই বাংলাদেশের মানুষ পায় নাই। শেখ মুজিব সেই দিন বলেছিলো, আমার কম্বল কোথায়? চাটার দল সব চেটে-পুটে খেয়েছে। গত ১৫ বছর এই সরকার মানুষের লাখ লাখ টাকা লুটে বিদেশে পাচার করেছে। নারায়ণগঞ্জ একটি সন্ত্রাসের নগরী হিসেবে পরিনত হয়েছিলো। এই নারায়ণগঞ্জে বিচার বলতে কিছু ছিলো না। শামীম ওসমান-সেলিম ওসমান নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদে পরিনত করেছিলো।

১৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বুধবার (৮ জানুয়ারি) বিকেলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

এড. সাখাওয়াত বলেন, জনগনকে নির্যাতন করেছিলো বলেই আজ আওয়ামী লীগ পালিয়ে বেড়াচ্ছে। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারে যেই ৩১ দফা দিয়েছে, সেটি আপনারা পরবেন। এই ৩১ দফা বাংলাদেশকে ঘুরে দাড়ানোর জন্য যথেষ্ট। বাংলার স্বাধিনতা সর্বভোমত্ব টিকিয়ে রাখতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আগামীতে নির্বাচনে বিএনপিকে সমর্থন করার আহ্বান জানাচ্ছি।

এসময় মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট