1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সচিবালয়ে অগ্নিকাণ্ড নজিরবিহীন: বরকতউল্লাহ লতিফ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

সচিবালয়ে অগ্নিকাণ্ড নজিরবিহীন: বরকতউল্লাহ লতিফ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহকারী দফতর সম্পাদক আ্যডভোকেট বরকতউল্লাহ লতিফ বলেছেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা স্বাধীনতার ৫৩ বছরের ইতিহাসে নজিরবিহীন। এ ঘটনাটি দেশের জনগণকে আতঙ্কিত এবং গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে।

তিনি বলেন, “সচিবালয় দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু। এই গুরুত্বপূর্ণ স্থানে এমন দুর্ঘটনা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জনগণের মধ্যে প্রশ্ন উঠছে, আমাদের প্রশাসনিক ব্যবস্থাপনা কতটা নিরাপদ।”

শুক্রবার বাদ জুমা নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার একরামপুর পৌরসভা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাসিক ২৩নং ওয়ার্ড শাখার আয়োজিত এক গণসমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আ্যডভোকেট বরকতউল্লাহ লতিফ আরও বলেন, “স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সেতু মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে কেউ যদি এই অগ্নিকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে এমন পদক্ষেপ অত্যন্ত জরুরি।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ নাসিক ২৩নং ওয়ার্ড শাখার সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ বক্তা ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি কাউছার বাঙালি।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বর্তমান এবং সাবেক দায়িত্বশীল ব্যক্তিরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট