1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আকরাম নীতিবান রাজনীতিবিদ এবং দেশপ্রেমিক ছিলেন: শোকসভায় বক্তারা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

আকরাম নীতিবান রাজনীতিবিদ এবং দেশপ্রেমিক ছিলেন: শোকসভায় বক্তারা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনীতিক এসএম আকরামের স্মরণে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এসএম আকরামের কর্মময় জীবন ও অবদান স্মরণ করে তাকে শ্রদ্ধা জানানো হয়।

শোকসভায় অন্তর্বর্তীকালীন সরকারের রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান এসএম আকরামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, “এসএম আকরাম একজন নীতিবান রাজনীতিবিদ এবং দেশপ্রেমিক ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন নিবেদিতপ্রাণ রাজনীতিককে হারালো।”

এসএম আকরাম একসময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়নে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দলত্যাগ করে নাগরিক ঐক্যে যোগ দেন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

শোকসভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর কাদির, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা এসএম আকরামের কর্মময় জীবন থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান এবং তার আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট