1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে এক রাতে তিন বাড়িতে ডাকাতি - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

আড়াইহাজারে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মঙ্গলবার রাতে তিনটি বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা তালতলা গ্রামের প্রবাসী আলমগীর, পাওয়ারলুম শ্রমিক সাইফুল এবং ব্রাক্ষন্দী ইউনিয়নের নরেংদী গ্রামের ব্যবসায়ী সুমনের বাড়িতে এসব ডাকাতি সংঘটিত হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত দেড়টার দিকে মুখোশ পরিহিত ১০-১৫ জনের সশস্ত্র ডাকাত দল প্রথমে প্রবাসী আলমগীরের বাড়িতে হানা দেয়। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা নগদ ২০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কার, ১০ ভরি রুপা এবং ৩টি মোবাইল লুট করে।

রাত ২টার দিকে একই গ্রামের সাইফুলের বাড়িতে হামলা চালায় ডাকাতরা। তারা ঘরের মেহমানসহ একটি শিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে আড়াই লাখ টাকা, ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং মোবাইল লুটে নেয়। সাইফুল জানান, “গরু বিক্রির সব টাকা এবং স্ত্রীর সঞ্চিত সমস্ত সম্পদ নিয়ে গেছে।”

এর কিছুক্ষণ পর, নরেংদী গ্রামের ব্যবসায়ী সুমনের বাড়িতে ঢুকে ডাকাত দল নগদ ১৫ হাজার টাকা এবং ২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ডাকাতির খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে এবং অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট