1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরের পানিতে ডুবে জহিরুল মৃত্যুর ঘটনায় বাদীর বানিজ্যের অভিযোগ  - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

বন্দরের পানিতে ডুবে জহিরুল মৃত্যুর ঘটনায় বাদীর বানিজ্যের অভিযোগ 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ শীতলক্ষা নদীতে ডুবে মৃত্যুর ঘটনায় পুলিশের সুরতহাল রিপোর্টে স্বাভাবিক মৃত্যু হলেও ৬মাস পর হত্যা মামলা দায়েরর ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।  বিবাদীর স্বজনদের অভিযোগ মিথ্যা মামলা দায়ের করে টাকা বা জমি  লিখে দিলে মামলা তুলে নিবে বলে বাদি ও তা স্বজনরা নানাভাবে হুমকি দিচ্ছে । এমনই এক ঘটনার সন্ধান মিলেছে   নারায়ণগঞ্জ বন্দর উপজেলার একরামপুর ইস্পাহানী এলাকার।  

বিভিন্ন সূত্রে জানা গেছে , ২৪ অক্টোবর   একরামপুর ইসপাহানী এলাকার বাসিন্ধা

দুই বন্ধু জহিরুল ও রাকিব  বালুবাহি ব্লাকহেড থেকে শীতলক্ষা নদীতে গোসর করতে  ঝাপ দেয়। একবন্ধু রাকিব  পাড়ে উঠে আসলেও আরেক বন্ধু  জহির পানির স্রোতে ডুবে  যায়। পানিতে নিখোঁজের  পরদিন নারায়ণগঞ্জের ডুবুরি দল নিহত জহিরুল কে উদ্বার করেন।  এ ঘটনায় বন্দর  থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্টে উল্লেখ্য  করেন যে, লাশের শরিলসহ কোথাও জখমের চিহ্ন পাওয়া যায়নি সবকিছু স্বাভাবিক ছিলো। কিন্ত মৃত্যুর ৬মাস পর নিহতের স্ত্রী সোহাগি গত ২৫ অক্টোবর  বাদি হয়ে রাকিব, রনি, মামুন সহ ৬জনকে আসামি করে  হত্যা   মামলা দায়ের করেন।মামলা নাম্বার ৩৩।  মামলাতে পুঁজি করে  আসামীদের স্বজনদের কাছে টাকা ও জমি লেখে দিলে মামলা উঠিয়ে নিবেন বলে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বাদী ও তার স্বজনরা। 

ঘঠনাস্হলে স্হানীয় নৌকা মাঝিরা জানান নিহত জহিরুল নৌপথে বালুবাহী ব্লাকহেডে চাঁদাবাজি করতেন তার বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক মামলা রয়েছেন। ঘটনার দিন সে একটি বালুর বোট থেকে চাঁদা নিয়ে সে সহ ২জন ঝাঁপ দেয় কিন্ত একজন সাঁতরে পাড়ে আসলে নিহত জহিরুল পানিতে ডুবে মারা যায়। 

মামলা টি নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ বর্তমানে তদন্ত করছে।   এ বিষয়ে জানতে চাইলে,নারায়ণগঞ্জ সদর নৌ ফাড়ির  ইনচার্জ  জানান, ঘটনা তদন্ত চলছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট