1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ আসামির দুই দিনের রিমান্ড - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১২০ লিটার জ্বালানি উদ্ধার নাসিকে ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা নারায়ণগঞ্জে হামের প্রাদুর্ভাব কম, ১১ দিন ব্যাপি শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন গণভোটের রায় বাস্তবায়নে সিদ্ধিরগঞ্জে জামায়াতের সভা লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড সোনারগাঁ থেকে উদ্ধার শামীম ওসমানের ঘনিষ্টজন হাবু কান্ডে বিব্রত বিএনপি! শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখার আহ্বান জানালেন এমপি কালাম রেলের জমিতে মার্কেট ও খানপুরে পোর্ট নির্মাণের সিদ্ধান্তে আপত্তি, ডিসিকে স্মারকলিপি বিজ্ঞান চর্চাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেন ডিসি বন্দরের শীতলশীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ আসামির দুই দিনের রিমান্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে প্রাইভেটকার চাপায় বুয়েটের শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক আইনে গ্রেপ্তার তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী নূর মোহসীন এই আদেশ দেন। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইউম খান।

এদিকে ঘটনার ন্যায়বিচারের দাবিতে সকাল থেকেই জেলা আদালত প্রাঙ্গণে অবস্থান নেন নিহত মুহতাসিম মাসুদের সহপাঠীরাসহ বুয়েটের শিক্ষার্থীরা। শুনানি পর্যন্ত তারা সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় পূর্বাচলের ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন নিহতের স্বজন ও সহপাঠীরা।

এদিকে গতকাল শনিবার রূপগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেন এই মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর। তিনি বলেন, গ্রেপ্তার তিন আসামির ডোপ টেস্ট করা হলে আসিফ চৌধুরী ছাড়া বাকি দুজনের শরীরে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়। তাই এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর জন্য আদালতকে জানানো হয়।

তিনি আরও বলেন, সকাল ১০টায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তিন আসামি প্রাইভেটকার চালক মুবিন আল মামুন, তার দুই বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরীরকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত আসামিদের প্রত্যেককে দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।

বেলা সাড়ে ১১টায় এজলাস থেকে বের হয়ে বাদীপক্ষের আইনজীবীরা বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকসহ দায়ের করা দুটি মামলার মধ্যে আজ সড়ক পরিবহন আইনের মামলায় রিমান্ড শুনানি হয়েছে। আদালত এই মামলায় আসামিদের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মধ্যরাতে বুয়েটের সিএসই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ তার দুই সহপাঠীকে নিয়ে ৩০০ ফুট সড়কের পূর্বাচল এলাকা থেকে খাবার খেয়ে মোটরসাইকেলে চড়ে রওনা হন। পুলিশের চেকপোস্ট অতিক্রম করার সময় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের গতিরোধ করে। এসময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকার চেকপােস্টের ব্যারিকেড ভেঙে তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান শিক্ষার্থী মুনতাসির মাসুদ। গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা তার দুই সহপাঠী বন্ধু অমিত সাহা এবং মেহেদি হাসান খানসহ দুই পুলিশ সদস্য। পরে পুলিশ প্রাইভেটকারের চালকসহ গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট