জাহাঙ্গীর হোসেনঃ যথাযথ মর্যাদায় ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে ফতুল্লার সস্তাপুরস্থ কমর আলী স্কুল এন্ড কলেজ।
সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১০টায় কমর আলী স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নূরুল ইসলাম'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের সহকারী শিক্ষক মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন স্কুলের প্রভাতী শাখার প্রধান সহকারী শিক্ষকা পারভীন আক্তার জোতি, সহকারী শিক্ষক মো. বেলায়েত ও সহকারী শিক্ষকা রমা রায়।
আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত