1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে প্রতারণা, যুবক আটক - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল! ফতুল্লায় ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২ বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

না.গঞ্জে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে প্রতারণা, যুবক আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আড়াইহাজারে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মো. রিজন (২৪) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় আড়াইহাজারের মারুয়াদী এলাকায় অভিযান চালিয়ে যুবক রিজনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

ঘটনায় অভিযুক্ত অপর যুবক আশরাফুল ইসলাম এখনো পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, আড়াইহাজার থানার লক্ষীপুরা গ্রামের বাসিন্দা মো. ইদ্রিস আলী তার ছোট ছেলে মারুফ রহমান অভির জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহের প্রয়োজন হলে এলাকার পূর্ব পরিচিত আশরাফুল ইসলাম অনন্তের সাথে যোগাযোগ করেন। আশরাফুল তাকে জানান যে, তার পরিচিত মো. রিজন এই কাজটি করি দিতে পারে। গত ২৬ নভেম্বর মো. ইদ্রিস আলীকে রিজনের কাছে নিয়ে যায় আশরাফুল। সেখানে রিজন পুলিশ ক্লিয়ারেন্স করাতে পাসপোর্টের ফটোকপি ও অথোরাইজেশন লেটার চেয়ে নেন এবং কাগজপত্রে সমস্যা আছে বলে দাবি করেন। তিনি জানান, এই ক্লিয়ারেন্স করাতে ১৫ হাজার টাকা লাগবে। এ সময় মো. ইদ্রিস আলী নগদ ৪ হাজার টাকা প্রদান করেন। এরপর বিকাশের মাধ্যমে ওই যুবক প্রথমে ১ হাজার টাকা এবং পরে আরও ১০ হাজার ২০০ টাকা হাতিয়ে নেয়।

রিজন মো. ইদ্রিস আলীকে আশ্বাস দেয়, পুলিশ ক্লিয়ারেন্স তার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। কিন্তু সময় পেরিয়ে গেলেও কোনো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাননি মো. ইদ্রিস আলী। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে খোঁজ নেন এবং নিশ্চিত হন যে, প্রতারকরা তাকে ফাঁদে ফেলেছে।

এ ঘটনায় মো. ইদ্রিস আলী বাদী হয়ে আড়াইহাজার থানায় প্রতারণার মামলা দায়ের করেন।

এ ঘটনায় জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘পুলিশ ক্লিয়ারেন্সসহ যেকোনো সরকারি সেবার জন্য দালাল বা মধ্যস্বত্বভোগীদের প্রলোভনে পড়বেন না। কারো দ্বারা প্রতারিত হলে দ্রুত পুলিশকে জানাবেন।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট