1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শিক্ষার্থীদের হাতে ছাত্রলীগ কর্মী আটক, হত্যা চেষ্টা মামলায় আদালতে প্রেরণ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

শিক্ষার্থীদের হাতে ছাত্রলীগ কর্মী আটক, হত্যা চেষ্টা মামলায় আদালতে প্রেরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিরোধিতাকারী এক ছাত্রলীগ কর্মী, বিশ্ববিদ্যালয়ের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে গিয়ে ধরা খেয়েছে। পরে তাকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত ওই ছাত্রলীগ কর্মীর নাম নেছার খাঁন। তিনি গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র ছিলেন। তথ্যটি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী।

গ্রিন ইউনিভার্সিটি সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগে নেছার খাঁনকে বহিষ্কার করা হয়। তিনি ছাত্রলীগ কর্মী ছিলেন। বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি সাধারণ ছাত্রদের বিরোধিতা করে বিভিন্ন প্রকার হুমকি-ধামকি দিতেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ছিল।

বৃহস্পতিবার দুপুরে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে বিশ্ববিদ্যালয়ে যান তিনি। এসময় অন্যান্য শিক্ষার্থীরা নেছারকে চিনতে পেরে তার ওপর চড়াও হয়। এক পর্যায়ে নেছারকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিরোধিতাকারী এক ছাত্রলীগ কর্মী আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলা রয়েছে। এছাড়া রূপগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টা মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট