1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে পুলিশের মামলায় আসামি আওয়ামীলীগের ৪৮, গ্রেপ্তার ৫ মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫

সোনারগাঁয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সোনারগাঁয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় সোনারগাঁ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান। এসময় সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল মোর্শেদ, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল, অ্যাসিসটেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত, উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা, সকল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার প্রতিটি ইউনিয়নের বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন রোধ, ইভটিজিং বন্ধ, চুরি, জঙ্গিবাদ, ছিনতাই এবং মাদক নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। পুলিশ সদস্যদের নিয়মিত টহল জোরদার করার প্রয়োজনীয়তাও উঠে আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, সোনারগাঁয়ে কোনো ধরনের বাল্যবিবাহ, ইভটিজিং এবং মাদক ব্যবসা হতে দেওয়া হবে না। সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আইন-শৃঙ্খলা রক্ষায় এবং সাধারণ জনগণকে সচেতন করতে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট