1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে অবৈধ মেহগনি কাঠের গাড়ি আটক - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

সোনারগাঁয়ে অবৈধ মেহগনি কাঠের গাড়ি আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফরেস্ট চেক পোস্টের নিয়মিত টহলের সময় গাড়িবোঝাই মেহগনি কাঠ আটক করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা।

জানা যায়, অবৈধ কাঠবোঝাই গাড়িটি গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কুমিল্লার দিকে যাচ্ছিল। এ সময় ত্রিপল দিয়ে ঢাকা গাড়িটি সন্দেহ হলে সংকেত দিয়ে থামানো হয় এবং তল্লাশি করা হয়। তল্লাশি করে অবৈধ কাঠ পাওয়া যায়। কাঠের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গাড়ি এবং কাঠ জব্দ করে সোনারগাঁ বনবিভাগ অফিসের হেফাজতে নেওয়া হয়।

সোনারগাঁ স্টেশনের স্টেশন কর্মকর্তা আব্দুল মুমিন জানান, সঙ্গীয় সহকর্মীদের নিয়ে নিয়মিত টহলকালীন সময় গাড়িটি সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হয়। কাঠের বৈধ কাগজপত্র চাওয়া হলে কোনো প্রকার বন বিভাগের কাগজপত্র দেখাতে পারেনি। বিধায় গাড়িসহ কাঠ আটক করা হয়েছে। আটককৃত ট্রাকের (নাম্বার ঢাকা মেট্রো ট ১৮-৩৭১৭) বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট