1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে যানজট নিরসনে যৌথ অভিযান - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

নারায়ণগঞ্জে যানজট নিরসনে যৌথ অভিযান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে যৌথ অভিযান পরিচালনা করছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের টিম।

বুধবার (১১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কে চলে এই অভিযান।

এ সময় সড়ক দখল করে বসা হকারদের উচ্ছেদ করে যৌথ বাহিনী। পাশাপাশি সড়কে অবৈধভাবে পার্কিং করে রাখা বিভিন্ন যানবাহনকে সরিয়ে দেয় এবং বেশ কয়েকজনকে জরিমানা করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসাইন বলেছেন, আমরা অনেক অবৈধ স্ট্যান্ড এখান থেকে সরিয়েছি। চাঁদমারি পর্যন্ত কোনো বাস কাউন্টার নেই।

এখান থেকে সিএনজি স্ট্যান্ড তুলে দিয়েছি আবার হয়ত তারা এখানে ভিড় করছে। এভাবেই চলছে।
আমরা সরিয়ে দিই তারা আবার এসে বসে।
তিনি আরও বলেন, আমরা কয়েক সপ্তাহ ধরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুলিশ, সেনাবাহিনী ও নারায়ণগঞ্জ প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করছি। এই অভিযানের মূল উদ্দেশ্য শহরের যানজট নিরসন ও সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে সে ব্যবস্থা করে দেওয়া।

মানুষকে রাস্তায় দোকান বসানো বা গাড়ি না রাখার ব্যাপারে সচেতন করার পাশাপাশি তাদের জরিমানা করা হচ্ছে বলেও জানান জাকির হোসাইন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট