1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে দুই যুবক আটক, ৮ কেজি গাঁজা উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

আড়াইহাজারে দুই যুবক আটক, ৮ কেজি গাঁজা উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আড়াইহাজারে দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। সোমবার সন্ধ্যায় উপজেলার জালাকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি অটো রিক্সা তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন।

আটককৃতরা হলো কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামের রুবেলের ছেলে হৃদয় (২২) ও আড়াইহাজার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জহিরুল ইসলাম (২৬)।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর এনায়েত হোসেন জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের জালাকান্দি এলাকায় তাদের আটক করে। এ সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে। সেই মামলায় তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট