1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদ ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি শফিকুল ইসলাম মীরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোনারগাঁয়ে স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, “গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও সাংবাদিকরা আজ সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা প্রমাণ করে সন্ত্রাসীরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে।”

তারা ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার, অস্ত্র উদ্ধারের দাবি জানান। পাশাপাশি সোনারগাঁয়ের সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়, যার মধ্যে রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ।

নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, “সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট