1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ত্বকী হত্যওসমান পরিবারের দোসররা এখনো বিভিন্ন জায়গায় বহাল - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

ত্বকী হত্যওসমান পরিবারের দোসররা এখনো বিভিন্ন জায়গায় বহাল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি বলেন, শেখ হাসিনার দেশে বিচার-ব্যবস্থাকে যে ভাবে ধ্বংস করে রেখেছে তার উল্লেখযোগ্য কোন পরিবর্তন এখনো হয় নাই। দেশে সকল ধর্মের, সকল মত ও পথের স্বাধীনতার ক্ষেত্রে এখনো বাধা রয়েছে। দেশে অর্ধ-শতাধিক মাজার ও খানকা ভাঙ্গা হয়েছে, বিভিন্ন জায়গায় লালন অনুসারিদের মেলা বন্ধ করে দেয়া হয়েছে এ বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয় নাই। দেড়-দুই হাজার ছাত্র-জনতার প্রাণদান, পাঁচ শতাধিক চিরতরে অন্ধ হয়ে যাওয়া, সতের হাজার আহত হওয়ার বাংলাদেশ বিচার হীনতার বাংলাদেশ হতে পারো না। শেখ হাসিনা দেশে দুর্বৃত্ত, মাফিয়া, গডফাদারদের রাজত্ব কায়েম করেছিল। তার নির্দেশে সাড়ে এগার বছর ত্বকী হত্যার বিচারটি বন্ধ করে রাখা হয়েছে।

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৪১ মাস উপলক্ষে রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্বকীর পিতা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক এড. মাহাবুবুর রহমান মাসুম, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, উদীচী জেলা সভাপতি জাহিদুল হক দীপু, গণসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক তরিকুল সুজন, সিপিবি শহর সাধারণ সম্পাদক সুজয় রায় চৌধুরী বিকু, বাসদ জেলা সংগঠক এসএম কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন ও সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী কালীন সরকার বিচার প্রক্রিয়া আবার শুরু করলেও তদন্তের উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে যেমনি প্রশ্ন রয়েছে, পাশাপাশি রয়েছে ঘাতক ওসমান পরিবারের পালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন। আজকে পরিবর্তীত বাংলাদেশে পতিত স্বৈরাচারদের পুরুত্থান মানবো না। নারায়ণগঞ্জে বিগত পনের বছর ওসমান পরিবারের লুটপাটের সহযোগীরা এখনো আইনের আওতার বাইরে রয়েছে, কেউই গ্রেপ্তার হয় নি। বিভিন্ন সামাজিক ও ব্যবসা প্রতিষ্ঠানে তারা বহাল তবিয়তে রয়েছে।

তিনি আরও বলেন, আজকে আমরা ত্বকী হত্যার এক যুগের কাছে দাঁড়িয়ে ত্বকী, সাগর-রুনি, তনু সহ নারায়ণগঞ্জে ওসমান পরিবার দ্বারা নিহত সকল হত্যার বিচার চাই।

মাহবুবুর রহমান মাসুম প্রশ্ন রেখে বলেন, ওসমার পরিবার পালিয়ে যায় কী ভাবে? তার দোসররা এখনো বিভিন্ন জায়গায় বহাল থাকে কী ভাবে? তাদের দোসররা এখনো বিভিন্ন জায়গায় বহাল থেকে ওসমান পরিবারকে সহায়তা করে যাচ্ছে। শামীম ওসমানের নির্দেশে ত্বকীকে হত্যা করা হয়েছে। আমরা অন্তর্বর্তী কালীন সরকারের কাছ ত্বকী সহ সকল হত্যার বিচার চাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট