1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁ পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক ২ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

সোনারগাঁ পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সোনারাগাঁয়ে পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ বারী। এর আগে বৃহস্পতিবার সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকার মৃতঃ দুলাল মিয়ার ছেলে মোঃ শাহাদাত ওরফে সাগর (১৮), মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়ি থানার হেযারপাড় এলাকার মোঃ শহীদ শেখের ছেলে মোঃ খোরশেদ আলম হিরু মিয়া (৩৯)।

পুলিশ জানায়, সোনারগাঁয়ে আষাঢ়িয়ারচর মেঘনা টোল প্লাজার সামনে পুলিশ চেকপোষ্ট ছিলো। সেখানে তল্লাশী কালে ২ জন লোক হাতে দুইটি ব্যাগ সহ বাস হইতে নামিয়া কৌশলে পালানোর চেষ্টা করে। তখন সংগীয় ফোর্সের সহায়তায় আমরা তাদের আটক করি। জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করছিলো। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট