1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় ইজিবাইক চালক নিহত - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় মোগরাপাড়া-বৈদ্যেরবাজার সড়কের সোনারগাঁ থানা সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন ইজিবাইক সোনারগাঁ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ আব্দুল বারী।

নিহত ইজিবাইক চালকের নাম নিতাই চন্দ্র বর্মণ (২৫)। তিনি সোনারগাঁও উপজেলার সাতভাইপাড়া এলাকার মৃত উমেস চন্দ্র বর্মণের ছেলে।

সোনারগাঁ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ আব্দুল বারী জানান, নিতাই চন্দ্র বর্মণ ইজিবাইকে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তার ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যান জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট