1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

সোনারগাঁয়ে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় শাহজাহান নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করেছে মাদকবিক্রেতারা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে আহত করার পর সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার ‍মৃত্যু হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত শাহজাহান উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের আল ইসলামের ছেলে।

এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন।
নিহতের মা রিনা বেগম জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের কোরবানপুর গ্রামের সন্ত্রাসী ও মাদকবিক্রেতা রাসেল হক পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে মোবাইল ফোনে কল দিয়ে শাহজাহানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

পাওনা টাকা নিয়ে তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তাদের বাড়ির সামনে রাসেলের নেতৃত্বে কমল হক, বিজয় ও ইমরানসহ ৮ থেকে ১০ জনের একটি দল তাকে ছুরিকাঘাত করে হাতের ও পায়ের রগ কেটে আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠিয়ে দেয়। এক পর্যায়ে আহত শাহজাহানকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বাবা আল ইসলাম জানান, কয়েক বছর আগে পুলিশের কাছে তাদের অপকর্মের সাক্ষী দেওয়ার কারণে তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে রগ কেটে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাসেল হকের নেতৃত্বে ওই এলাকায় একটি দল মাদক ব্যবসা, জমি দখল থেকে শুরু করে বিভিন্ন অপকর্ম করে আসছে। রাসেলকে একাধিকবার পুলিশ ও র‌্যাব গ্রেপ্তার করে। পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাসেল। এক সময় শাহজাহান তাদের মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিল। সেই মাদকের টাকার লেনদেন নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। সেই টাকার জন্যই শাহজাহান খুন হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোহাম্মদ বারী জানান, পাওনা টাকা দেবে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট