1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে ১০ কেজি গাঁজাসহ যুবক আটক, আদালতে প্রেরণ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

সোনারগাঁয়ে ১০ কেজি গাঁজাসহ যুবক আটক, আদালতে প্রেরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সোনারগাঁয়ে পুলিশের এক অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। ‍বুধবার (২৭ নভেম্বর) বিকেলে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ বারী। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার আষারিয়ারচর মেঘনা টোল প্লাজায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রী ছাউনির সামনে থেকে আটক করা হয়।

আটককৃত যুবক হলেন, কুমিল্লা জেলার কোতয়ালী থানার সাতরা (ধর্মপুর) এলাকার মৃত মিলনের ছেলে মোঃ লিটন (৩৮)।

পুলিশ জানায়, আষারিয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজার পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রী ছাউনির সামনে ঢাকাগামী পাকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের জন্য সন্দেহভাজন গাড়ী এবং যানবাহন তল্লাসী চলছিলো। এসময় চট্টগ্রাম হইতে ঢাকা গামী ‘ইতি’ পরিবহনের যাত্রাবাহী একটি বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময়ে ঐ যুবককে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আটক করা হয়। এসময় তার থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ সে মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করিয়া আসছিল। আসামী সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে ক্রয় বিক্রয় করে। আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট