1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মাদক মামলায় হিরো আলমের যাবজ্জীবন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

মাদক মামলায় হিরো আলমের যাবজ্জীবন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে মাদক মামলায় হিরো আলম ওরফে হিরো মন্ডল (৪০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময়ে আসামি হিরো আলম আদালতে অনুপস্থিত ছিলেন। তিনি সিদ্ধিরগঞ্জের সানাপাড় এলাকার মো. আব্দুর রশিদ মণ্ডলের ছেলে।

বুধবার বিকেল সাড়ে ৪টায় রায়ের বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুল কাইউম খান। তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানার এক মাদক মামলায় হিরো আলম ওরফে হিরো মন্ডল নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ৪ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে হিরো আলমকে ৪ হাজার ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে র‍্যাব-১০। পরদিন এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় আদালত সাতজনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট