1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
৫ আগষ্টের পর মাদকের ঘাঁটি মুক্ত হয়েছে পাইলট স্কুল-রিয়াদ চৌধুরী - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’ শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় প্রাণগেল অজ্ঞাত বৃদ্ধের ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদ বহিষ্কার হকার উচ্ছেদে নাসিকের পাশে থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল!

৫ আগষ্টের পর মাদকের ঘাঁটি মুক্ত হয়েছে পাইলট স্কুল-রিয়াদ চৌধুরী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো: চৌধুরী বলেছেন, খেলাধুলা মানষিক বিকাশের পাশাপাশি মানুষকে অপরাধ থেকে বিরত রাখে। সমাজের দায়িত্বশীল, জনপ্রতিনিধিদের উচিত এই সমাজের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা। এ জন্য বেশী বেশী খেলাধুলার আয়োজন করে যুব সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখা।

শুক্রবার (৮ নভেম্বর) রাতে দাপা কবরস্থান রোড যুব সংঘ আয়োজিত ফতুল্লা পাইলট স্কুলের ছোট মাঠে নাইট ডিগবার ফুলবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ফতুল্লা পাইলট স্কুলকে ঘিরে এক সময় মাদকের নিরাপদ ঘাঁটি তৈরী হয়েছিল। ৫ আগষ্টের পর তা আর নেই। এখন পাইলট স্কুলের এই মাঠে নিয়মিত খেলাধুলার আয়োজন করা হবে। যে সমস্ত মাঠে খেলাধুলা হচ্ছে না সে সমস্ত মাঠগুলোকে খেলার উপযুক্ত করার উদ্যোগ নিতে হবে। ফতুল্লা ডিআইট মাঠ এতোদিন কুক্ষিগত করে রাখা হয়েছিল। আমরা সেই মাঠ এখন খেলাধুলার জন্য উন্মুক্ত করে দিয়েছি। এভাবে প্রতিটি এলাকার খেলার মুঠগুলো খেলাধুলার জন্য উন্মুক্ত করা প্রয়োজন।

ফতুল্লা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুসলিম আহমেদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মো: মাসুম, সাংবাদিক মনির হোসেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমীন সিকদার, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আ: খালেক টিপু,জেলা ছাত্রদলের সাবেক সহ- সভাপতি জুয়েল আরমান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট