1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি, এক লাখ টাকা জরিমানা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

আড়াইহাজারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি, এক লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আড়াইহাজারে মেয়াদ উত্তীর্ণ চেতনা নাশক ওষুধ বিক্রয়ের অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) রূপগঞ্জে ও আড়াইহাজারের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে বিশেষ টাস্কফোর্স। অভিযানের সময় আড়াইহাজার উপজেলার কালি বাড়ি বাজারে ‘আনান মেডিকেল হল’ নামে এক দোকানে মেয়াদ উত্তীর্ণ চেতনানাশক ঔষধ জাসোসিন, এন্টিবায়োটিক ঔষধ জিনারক্স সি ভি সহ বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। এর প্রেক্ষিতে ‘আনান মেডিকেল হল’কে এক লাখ টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ‘র সহকারী পরিচালক ও বিশেষ টাস্কফোর্সের সদস্য সচিব মো. সেলিমুজ্জামান। এসময় টাস্কফোর্সের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ফুড ইন্সপেক্টর সালাউদ্দিন ভূঁইয়া।

মো. সেলিমুজ্জামান জানান, আজকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্স অভিযান হয়েছে। অভিযান চলাকালে আমরা জানতে পারি, আড়াইহাজার উপজেলার কালি বাড়ি বাজারে আনান মেডিকেল হলে মেয়াদ উত্তীর্ণ চেতনানাশক ঔষধ জাসোসিন, এন্টিবায়োটিক ঔষধ জিনারক্স সি ভি সহ বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় ও সংরক্ষণ করা হচ্ছে। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

তিনি আরও জানান, এরই সাথে অভিযান চলাকালে আমরা জনসাধারণের মাঝে ভোক্তা অধিকার আইন বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। ভোক্তা অধিকার আইন সকলের জানা অনেক প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট