1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
৭ নভেম্বর, সোনারগাঁও বিএনপির প্রস্তুতি সভা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

৭ নভেম্বর, সোনারগাঁও বিএনপির প্রস্তুতি সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা ও পৌর বিএনপি নানা উদ্যাগ নিয়েছে।

সোমবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর এলাকায় এ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, তাজুল ইসলাম সরকার, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আতাউর রহমান, ও পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার।

এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, আগামী ৭ নভেম্বর বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় বন বিভাগের সামনে বিকেলে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামী ৮ নভেম্বর রাজধানী ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় বিএনপির র‌্যালিতে সোনারগাঁও উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও উল্লেখ করেন নেতারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট