1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে বারান্দার গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতি - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

সোনারগাঁয়ে বারান্দার গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার (৪ নভেম্বর) এ ডাকাতির ঘটনায় বাড়ির মালিক আরিফ হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামি করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরিফ হোসেন উল্লেখ করেন, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভাগলপুর এলাকায় পরিবার নিয়ে দুই তলা ভবনের দ্বিতীয় তলায় মা, স্ত্রী ও দুটি ছেলে সন্তান নিয়ে বসবাস করেন। গত রোববার রাত সাড়ে ১১টায় রাতের খাবার খেয়ে পরিবারের লোকজন নিজ নিজ কক্ষে ঘুমিয়ে যান।

পরে রাত ৩টার দিকে দ্বিতীয় তলার বারান্দার গ্রিল কেটে অজ্ঞাতনামা ৮/১০ জনের একদল ডাকাত কৌশলে ঘরে প্রবেশ করে। এসময় ডাকাতদল তার হাত, পা ও মুখ কাপড় দিয়ে বেঁধে পরিবারের সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তার স্ত্রীর কাছ থেকে চাবি নিয়ে আলমারিতে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় আট লাখ ২৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

আরিফ হোসেন বলেন, ডাকাতদের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। তবে ডাকাতরা স্থানীয় ভাষায় কথা বলেছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট