যুগের নারায়ণগঞ্জ:
বাসভাড়া কমানোর দাবিতে ছাত্রদের সাথে মতবিনিময় করেছেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। শনিবার (২ নভেম্বর) বিকালে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে জেলার ছাত্রনেতৃবৃন্দের সাথে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক রফিউর রাব্বি।
ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফারহানা মানিক মুনা, সমন্বয়ক সাইফুল ইসলাম, সমন্বয়ক সাইদুর রহমান, সরকারি তোলারাম কলেজের শিক্ষর্থী মুন্নি আক্তার প্রত্যাশা, সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মেহেরুন নেসা।
কর্মসূচিতে অংশ নেন শাহিন মৃধা, মাহমুদুল হক, মারিয়া আক্তার, আখি আক্তার, কদম রসুল কলেজের শিক্ষার্থী সিয়াম সরকার, শিক্ষার্থী শাহীন মৃধা প্রমুখ।
উপস্থিত ছিলেন রাইসা ইসলাম, ইউসুফ ইসলাম, আবিদ রহমান, মৌমিতা নূর, শেখ সাদী, মো: সিয়াম, মো: সাব্বির হোসেন, ফারদিন মুহাম্মদ ফুয়াদ, কাজী ঐশী, ইফতি আহমেদ জিহাদ, রাতুল দেওয়ান, মুক্তা শেখ, ফাহিমা জাহান তাসমীম, মৃন্ময় সাহা, শাহরিয়ার হোসেন সৌরভ, মো: সরফরাজ হক সজীব, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি নিখিল দাস, গণসংহতি আন্দেলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন প্রমুখ।
সভায় বক্তারা নারায়ণগঞ্জ-ঢাকা (লিংক রোড) রুটে বাস ভাড়া ৪৫ টাকা করা, নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোড, সোনারগাঁ রুটের সিএজি চালিত সকল বাসের ভাড়া দ্রুত কমানো, ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া দ্রুত কার্যকর করা এবং নারায়ণগঞ্জ-ঢাকা রুটে এসি বাসের ভাড়া বিআরটিসি ৬০ টাকা এবং বেসরকারী ৬৫ টাকা করার দাবিতে আন্দোলন আরও বেগবান করার পক্ষে মতামত ব্যক্ত করেন। বক্তারা ১৫ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে ১৭ নভেম্বর নারায়ণগঞ্জ শহরে অর্ধদিবস সর্বত্মক হরতাল সফল করার সার্বিক প্রস্তুতির বিষয়ে সভায় বক্তারা মতামত ব্যক্ত করেন।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত