1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে শামীম ওসমানসহ ৪৮ জনের নামে হত্যাচেষ্টা মামলা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

নারায়ণগঞ্জে শামীম ওসমানসহ ৪৮ জনের নামে হত্যাচেষ্টা মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মো. জসিম খান (৩০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সাবেক এমপি একেএম শামীম ওসমানসহ ৪৮ জনের নামে মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) মধ্য রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় এখন পর্যন্ত নারায়ণগঞ্জের এই থানায় সবচেয়ে বেশি মামলা রুজু হয়েছে।

মামলায় সাবেক এমপি শামীম ওসমান ছাড়াও অন্যান্য আসামিদের মধ্যে আছেন- আজমেরি ওসমান (৪৫), ওসমান পুত্র অয়ন ওসমান (৩৭), শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবর রহমান (৭৮), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া (৩২), সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতিসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মামলার এজহারে বাদী উল্লেখ করেন, গত ২০ জুলাই বিকেলে চিটাগাংরোডস্থ ভূমি পল্লীর সামনে পাকা রাস্তার ওপর সড়কের পাশে আন্দোলন চলাকালে আসামিরা ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা চালায়। আসামিরা মহাসড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় ও আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র-জনতার ওপর এলোপাতাড়িভাবে গুলি চালায়। একপর্যায়ে বাদীর বাম হাতে গুলিবিদ্ধ হয়। এরপর প্রথমে নারায়ণগঞ্জ খানপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ৩০ জুলাই গুরুতর অবস্থায় ঢাকা সোহরাওয়ার্দী পঙ্গু হাসপাতালে গেলে চিকিৎসক তার হাতের অপারেশন করেন। পরে চিকিৎসক জানায় গুলিতে তার বাম হাতের রক্তের নালি ছিড়ে যাওয়ায় তার হাত এখন পঙ্গুত্বের পথে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট