1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালককে হত্যা করে গাড়ি ছিনতাই - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালককে হত্যা করে গাড়ি ছিনতাই

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোহাম্মদ হানিফ (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার পর তার ব্যবহৃত প্রাইভেটকার ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রাম সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ঝোপ থেকে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

নিহত হানিফ লক্ষ্মীপুরের রায়পুর থানার কেরোয়া এলাকার মৃত মো. কেরামত আলীর ছেলে। পেশায় তিনি একজন ড্রাইভার।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ধারণা করা হচ্ছে গত রাতের কোনো একসময় হানিফকে কুপিয়ে হত্যার পর গাড়িটি ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। নিহত হানিফের স্ত্রী রহিমা বেগম ও তার দুই ছেলেসহ পরিবারের লোকজন ঘটনাস্থলে আসার পর সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট