1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জ বিএনপির প্রস্তুতি সভা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

সিদ্ধিরগঞ্জ বিএনপির প্রস্তুতি সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
২৫ শে অক্টোবর বিএনপি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীরা। সোমবার (২১ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় এম,ডাব্লিউ উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামাল, ডি,এইচ,বাবুল, এস,এম,আসলাম, যুগ্ম-সম্পাদক আবুল হোসেন, জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, সদস্য ইউসুফ মিয়া, এড্যাঃ হাবিবুর রহমান মাসুম, ৭নং ওর্য়াড বিএনপির সভাপতি দিদার আলম, সিনিয়র সহ- সভাপতি সাইফুর রহমান বাদল, সাধারণ সম্পাদক জামান মির্জা, ২নং ওর্য়াড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, ৪নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সি, ৯নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, ১০নং ওর্য়াড বিএনপি সভাপতি আনিস সিকদার, ৬নং ওর্য়াড বিএনপির সভাপতি মোস্তফা মিয়া, থানা বিএনপির সদস্য শামীম আহাম্মেদ ঢালী, শাখাওয়াত হোসেন খাঁন, যুবদল নেতা সাগর প্রধান, জাকির হোসেন, জাহাঙ্গীর আল প্রধান, রানা হক, আব্দুস সালাম, কামরুজ্জামান, সাব্বির হোসেন ও সাজ্জাদ প্রমূখ।

আলোচনা সভায় মাজেদুল ইসলাম বলেন, আগামী ২৫ শে অক্টোবর আমাদের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সমাবেশ সফল করার জন্য সবাই কে ঐক্যবন্ধ ভাবে কাজ করতে হবে। আমরা যেন সুন্দর ভাবে সমাবেশ শেষ করতে পারি তার জন্য এক থাকতে হবে। আপনারা সমাবেশ সফল করার জন্য প্রতিটি ওর্য়াড থেকে যার যার সাধ্যমত নেতাকর্মী নিয়ে অংশ গ্রহন করবেন। তিনি আরো বলেন, আপনারা সবাই খেয়ার রাখবেন যারা এতোদিন আওয়ামীলীগ করে এখন আবার বিএনপি নেতা হতে চাচ্ছে তারা যেন বিএনপির নেতাকর্মীদের ছবি ব্যবহার করে কোন ধরবেন ব্যানার, ফেস্টুন লাগাতে না পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট