1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পদ্মা ডিপোর কর্মকর্তাদের প্রত্যাহার-সিন্ডিকেটের বিরুদ্ধে সভা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

পদ্মা ডিপোর কর্মকর্তাদের প্রত্যাহার-সিন্ডিকেটের বিরুদ্ধে সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা তেল ডিপোর কর্মকর্তাদের প্রত্যাহার ও জ্বালানি পরিবহন সিন্ডিকেটের প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা তেল ডিপোর এালাকায় ঢাকা বিভাগীয় ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়।

সভায় মো. উকিলউদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিকুর রহমান নান্নু মুন্সি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ দেলোয়ার হোসেন, কামাল হোসেন, ইয়ার হোসেন ভূইয়া, মুজিবর রহমান, মুসলিম উদ্দিন ও সাইজউদ্দিন মাদবর প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পদ্মা ওয়েল কোম্পানির লিমিটেডের কর্মকর্তাদের মদদে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসররা সিন্ডিকেট করে রাষ্ট্র ও জনগণ সম্পদ তেল সেক্টরে লুটপাট করে অনেকেই শূন্য থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। আপনারা সাবধান হয়ে যান।

জনগণের সম্পদ আগের ন্যায় আর লুটপাট করতে দেওয়া হবে না। অনতিবিলম্বে গোদনাইল পদ্মা তেল ডিপোর কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট