1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সাতগ্রাম ইউপি কার্যালয় পূবের্র স্থানে নির্মাণের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এলাকাবাসীর মানববন্ধন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

সাতগ্রাম ইউপি কার্যালয় পূবের্র স্থানে নির্মাণের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এলাকাবাসীর মানববন্ধন-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন পরিষদের পূবের্র স্থানে নির্মাণ করার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

রোববার (২০অক্টবোর) দুপুরে এ মানবন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত।

এ সময় তারা বলেন, সাতগ্রাম ইউনিয়নটির নামকরণ সাতগ্রাম এলাকাকে কেন্দ্র করেই করা হয়েছিল। ইউনিয়ন পরিষদ অফিসটি প্রতিষ্ঠাকাল থেকে সাতগ্রামেই অবস্থিত ছিল।

একটা পর্যায় যাতায়াতের সুব্যবস্থা না থাকার কারণে পুরিন্দা বাজারে অস্থয়ী ইউনিয়ন পরিষদের কার্যলয় হিসাবে ব্যবহার করা হয়। বর্তমানে আমাদের গ্রামের যোগাযোগের সুব্যবস্থা হয়েছে। তাই আমাদের সাতগ্রামের ইউনিয়ন পরিষদের নিদিষ্ট স্থানে স্থায়ী কার্যলয় করার দাবি জানিয়ে আসছিলাম। এ বিষয় বিগত সরকার আমলে চেয়ারম্যান ও এমপি মহোদয়ের কাছে দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু পরবর্তীতে অজ্ঞাত কারণে স্থানান্তর করা হয়নি।

এসম দাবি করে তারা আরো বলেন, সাতগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের পাশে সাত গ্রাম ইউনিয়ন পরিষদের জন্য আধুনিক একটি নতুন ভবন নির্মাণ করাসহ ওই স্থানেই ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালানোর দাবি জানাই।

এসময় তারা মানববন্ধন শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট