1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না'গঞ্জে 'শোভন কর্মপরিবেশের নিশ্চয়তা-টেকসই ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার' শ্লোগানে ব্যতিক্রমী র‍্যালী - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

না’গঞ্জে ‘শোভন কর্মপরিবেশের নিশ্চয়তা-টেকসই ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার’ শ্লোগানে ব্যতিক্রমী র‍্যালী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
‘কর্মজীবী নারী’ আয়োজিত ‘একশন এইড বাংলাদেশ’ এর সহযোগিতায় ‘বিশ্ব শোভন কর্ম দিবস-২০২৪’ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ নগরীতে “শোভন কর্ম পরিবেশের নিশ্চয়তা – টেকসই ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার” এই শ্লোগানে রিক্সা র‍্যালী, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ নগরীর উত্তর চাষাড়া এলাকা থেকে ব্যতিক্রমী এই র‍্যালীটি বের করা হয়।

র‍্যালীর পূর্বের সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ, সকল শ্রমিকদের জন্য ন্যূনতম বাঁচার মত মজুরি নিশ্চিত করতে পারলেই শোভন কর্মদিবস পালন সার্থক হবে। দেশের শ্রমিকের অধিকার ও নিরাপত্তা অন্যান্য ইস্যুর তুলনায় অনেকটাই উপেক্ষিত। মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে আগে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সরকার গার্মেন্ট শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম পাইলট আকারে শুরু করেছে। যা খুবই ভালো উদ্যোগ। কিন্তু এই কার্যক্রম সকল শ্রমিকের জন্য চালু করতে হবে।

বক্তারা আরো বলেন, শ্রমিকের সময়োপযোগী ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে সেই সাথে কর্মক্ষেত্রে নারী- পুরুষের সমমর্যাদা প্রতিষ্ঠা করতে হবে। এখনও আমাদের পরিবারে, সমাজে ও রাষ্ট্রে নারী-পুরুষের বৈষম্য বিদ্যমান। শুধুমাত্র বৈষম্য নয়, ঘর থেকে শুরু করে কর্মক্ষেত্র পর্যন্ত নারীরা বিভিন্ন রকম সহিংসতার শিকার হচ্ছে। তাই সকলক্ষেত্রে নিরাপদ ও নারী বান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

বক্তারা, নির্যাতনমুক্ত পরিবার, নিরাপদ কর্মক্ষেত্র গড়ে তুলতে হবে এবং সেই সাথে কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধে আইন প্রণয়ন ও আইএলও কনভেনশন- ১৯০ অনুসমর্থন করার জোর দাবী জানান।

বক্তারা বলেন, এখনো অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্যও চুক্তি পত্র, পরিচয় পত্র, নির্দিষ্ট কর্মঘন্টা, সাপ্তাহিক ছুটি এবং ট্রেড ইউনিয়ন করার অধিকার নেই। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে আগে এগুলো নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। আসুন শ্রমিকের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করি, নিশ্চিত করি শোভন কর্ম পরিবেশ।

কর্মজীবী নারী’র সমন্বয়ক রাজীব আহমেদ এর সভাপতিত্বে শ্রমিক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, শ্রমিক নেত্রী নারগিস আক্তার, গার্মেন্ট শ্রমিক শিলা রানী, নদী খাতুন, রিপা আক্তার, নারায়নগঞ্জ ক্যাফে ম্যানেজার রুম্পা রেজা, সুলতানা সুমি, সচিন চন্দ্র দাস প্রমুখ।

সমাবেশ শেষে শাতাধিক শ্রমিকের একটি বর্নাঢ্য রিক্সা র‍্যালী নারায়ণগঞ্জ মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পনগরী বিসিক এলাকায় গিয়ে শেষ হয়।

বিকাল ৩টায় নারায়ণগঞ্জ উইমেন ক্যাফেতে একটি বিশ্ব শোভন কর্ম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। যেখানে বিসিক এর শ্রমিকরা অংশগ্রহণ করেন এবং তাদের দাবীগুলো তুলে ধরেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট