1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইজাদী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহকে (২৮) সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (১৮ অক্টোবর) তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার শহিদুল্লাহ ওই ইউনিয়নের নারান্দী উত্তরপাড়া গ্রামের আমিনের ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, শহিদুল্লাহ এলাকায় সব রকম সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটাতো বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার রাতে তার নিজ এলাকা থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনীর একটি টিম। তাকে শুক্রবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট