1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আন্দোলন সংগ্রামে যাদের পাইনি তাদের এখন দরকার নেই: গিয়াসউদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

আন্দোলন সংগ্রামে যাদের পাইনি তাদের এখন দরকার নেই: গিয়াসউদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন,আমরা গত ১৬ বছর অনেক আন্দোলন সংগ্রাম করেছি। এর মধ্যে অনেকের ত্যাগ আছে বিসর্জন আছে। নতুন করে কাউকে বিএনপিতে আনা যাবে না। যাদের এতোদিন পাইনি আন্দোলন সংগ্রামে এখন আর ওই মানুষের দরকার নেই। আমরাতো ফেল করিনি পরিক্ষায় পাশ করেছি যারা যারা ছিলাম তারাই যথেষ্ঠ নতুন কারও দরকার নেই। কেউ যদি নিজের শক্তি বাড়ানোর জন্য কোনো সন্ত্রাসীকে কাছে টানেন তাহলে তাকে আমার কাছ থেকে বের করে দেবো।

বুধবার (১৬ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় এক প্রস্তুতি মূলক সভার আয়োজন করে থানা বিএনপি। সিদ্ধিরগঞ্জ বিএনপি আয়োজিত সমাবেশ সফল করার লক্ষ্যে এ প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন গিয়াসউদ্দিন।

এসময় তিনি আরও বলেন, যারা ইতিমধ্যে ভিলেন হয়ে গেছে অনৈতিক কাজে জড়িয়ে পরেছে তাদেরকে বহিষ্কার করতে হবে, সে যদি ওয়ার্ডের সভাপতি হয় অথবা থানার সভাপতি সেক্রেটারীও হয় একদম বাদ চলবে না। চরিত্রহীন মানুষ, লোভী মানুষ খারাপ মানুষ, দলে রাখা যাবে না। দলে শুদ্ধি অভিযান চালিয়ে দলকে সুন্দর করতে হবে একদম পরিষ্কার কথা। রাজনীতি করি দেশের জন্য দেশের মানুষের জন্য। ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সবাইকে মূল্য দিতে হবে, ডাক দিতে হবে। নিজেরা নিজেরা সব করবেন এগুলো চলবে না। এক ওয়ার্ডের যদি ৭১ জন সদস্য থাকে তাহলে ৭১ জনই ওই ওয়ার্ডের মালিক। তাদের সকলকে মর্যাদা দিতে হবে। সবাইকে নিয়ে কাজ করতে হবে।

গিয়াসউদ্দিন আরো বলেন, আপনারা দেখেছেন আমাদের কয়েকটা জনসেবা হয়েছে সেখোনে কতো মানুষের সমগম হয় এবং কিভাবে তারা আনন্দ উচ্ছাসের মধ্যে সজ্জিত হয়ে সেখানে আসেন। বাকি যে ওর্য়াড গুলো আছে সেই ওর্য়াডে সমাবেশের আয়োজন করেন আমরা ১৬ বছর জনগণের কাছে যেতে পারি নি, এখন জনগণের বিজয় হয়েছে, এখন মানুষের কাছে যেতে হবে, মানুষ আমাদের কথা শুনতে চায়, যানতে চায়। আমরাও মানুষের কথা শুনতে চাই।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি আব্দুল আল মামুন, মোস্তফা কামাল, এস,এম,আসলাম, সেলিম মাহমুদ, ডি,এইচ,বাবুল, জি,এম, সাদরিল, রওশন আলী, এ,কে,এম সামছুল হক, যুগ্ম-সম্পাদক আবুল হোসেন, জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক ডাঃ মাসুদ করিম, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম ছাদু, সদস্য ইউসুফ মিয়া, ১নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ২নং ওর্য়াড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক মোক্তার হোসেন, ৩নং ওর্য়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভইয়া, ৪নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সি, ৫নং ওর্য়াড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক জিল্লুর রহমান, ৬নং ওর্য়াড সভাপতি মোস্তফা, সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ, ৭নং ওর্য়াড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বাদল, সাধারণ সম্পাদক জামান মির্জা, ৯নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, ১০নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক জামাল হোসেন, জাকির হোসেন ও জাহাঙ্গীর আলম প্রধান প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট