1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে ৩ যুবক আটক, ডাকাতি ও অপহরনের অভিযোগ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

সোনারগাঁয়ে ৩ যুবক আটক, ডাকাতি ও অপহরনের অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ২ জনকে এবং পূর্বের অপহরণ মামলায় জিআর ওয়ারেন্ট ভুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) ভোরে উপজেলার পিরোজপুর ইউপির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামের মো. আইয়ুব আলী বেপারীর ছেলে মো. বদিউজ্জামান (৩৭), শম্ভুপুরা ইউনিয়নের মনাইকান্দি গ্রামের আ. খালেকের ছেলে মো. হালিম (৩৪) এবং একই জেলা ও থানার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামের মনির হোসেনের ছেলে সাগর (২১)।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ বারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকা থেকে এই ৩জনকে আটক করা হয়। এর মধ্যে বদিউজ্জামান ও মো. হালিম হলো ডাকাতের মামলায় এবং সাগরকে অপহরনের মামলায় আটক করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট