1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে হাসিনা-কাদের-শামীম ওসমানসহ ১০৭ জনের নামে হত্যা মামলা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

নারায়ণগঞ্জে হাসিনা-কাদের-শামীম ওসমানসহ ১০৭ জনের নামে হত্যা মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রফিকুল ইসলাম (২৪) নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ১০৭ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আরও ১০০-১২০ জন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১২টায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়।

ওইদিন রাত সাড়ে ১২টায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন। তিনি বলেন, আদালতের নির্দেশে মামলাটি নেওয়া হয়েছে।

এর আগে, মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে নিহত রফিকুল ইসলামের মা সুফিয়া বেগম বাদী হয়ে মামলাটির আবেদন করেন।

মামলায় উল্লেখ্য করা হয়, গত ২১ জুলাই সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডের হীরাঝিল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে ১, ২ ও ৩নং আসামির নির্দেশে আসামিরা ভিকটিমকে পরপর দুটি গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে ঘটনাস্থলে থাকা লোকজন তাকে উদ্ধার করে সাইনবোর্ডস্থ প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এরপর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট