1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে ৩য় দিনের অভিযান, ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

সোনারগাঁয়ে ৩য় দিনের অভিযান, ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
৩য় দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযানে সোনারগাঁয়ের মেঘনা নদীতে ৮০ হাজার মিটার কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত ৮০ হাজার মিটার কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশ মাছগুলো স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়।

অভিযানে বৈদ্যাবাজার নৌ পুলিশ ফাঁড়র সদস্যরা ও উপজেলা মৎস অফিসের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এ সময় মৎস কর্মকতা মাহমুদা আক্তার গণমাধ্যমকে জানায়, প্রতিদিন আমাদের এ অভিযান চলবে। আজ সোনারগায়ের নুনেরটেক, আনন্দবাজার, বারদী ও রঘুনাথচর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট